প্রকাশিত: Wed, Oct 12, 2022 10:30 AM
আপডেট: Sat, Sep 19, 2026 5:15 PM

বিমানে টিকিট সিন্ডিকেটের অভিযোগ, দুদকের অভিযান


অসাধু কর্মকর্তা ও ট্রাভেল এজেন্সির যোগসাজশে সিন্ডিকেট করে বাংলাদেশ বিমানের টিকিটের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১২ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদক টিম।

সংস্থাটির সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার নেতৃত্ব উপ-সহকারী পরিচালক হাবিবুর রহমান ও রোকনুজ্জামান রোকনের সমন্বয়ে গঠিত একটি টিম এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।